• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৬:৪২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

১৩ কূটনীতিককে তলব প্রসঙ্গ যা বললেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

২৭ জুলাই ২০২৩ দুপুর ১২:৫৩:৪৬

১৩ কূটনীতিককে তলব প্রসঙ্গ যা বললেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতির জেরে ১৩ কূটনীতিককে তলবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদানন্ত প্যাটেল।

তিনি বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৬ জুলাই বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

বেদানন্ত প্যাটেল আরও বলেন, আমি উল্লেখ করতে চাই- আমরা সবসময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছি। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০