• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:২৮ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৫ সেপ্টেম্বর শুক্রবার হাম বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃতরা ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। এ ছাড়া একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০

জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩

মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০