• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:২১:২২ (19-May-2026)
  • - ৩৩° সে:

হাম রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১৯ মে ২০২৬ দুপুর ০২:২০:২৭

হাম রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক: হাম আক্রান্ত ও সন্দেহজনক হাম রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৯ মে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় সরকারি হাসপাতালগুলোতে হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণসহ কয়েকটি জরুরি পদক্ষেপ বাস্তবায়নের কথা বলা হয়েছে।

Ad
Ad

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য বাধ্যতামূলকভাবে পৃথক ওয়ার্ড বা কেবিন রাখতে হবে।

Ad

এ ছাড়া কোনো হাসপাতাল হাম আক্রান্ত রোগীকে ফেরত দিতে পারবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগী পরিদর্শন করতে হবে।

সংক্রমণ প্রতিরোধে দর্শনার্থী নিয়ন্ত্রণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান কিংবা প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হাম রোগীদের দৈনিক তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি তথ্য ও সহায়তার জন্য একটি হটলাইন নম্বরও চালু করেছে অধিদপ্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us