• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৩০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সিরিয়ালে থেকে ডাক্তারের চেম্বারের বাইরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু

২১ আগস্ট ২০২৫ সকাল ১১:৩০:২৪

সিরিয়ালে থেকে ডাক্তারের চেম্বারের বাইরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মায়ের কোলেই তিনমাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

২০ আগস্ট বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিমিটেড নামক এক প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা শোনেননি।

নবজাতকটি উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।

শিশুটির পিতা সাকিব জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাচ্চা নিয়ে হাসপাতালের শিশু চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে আসি। চিকিৎসককে দেখানোর জন্য আমরা ১৭ নম্বর সিরিয়াল নিই। বাচ্চার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য আমরা সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারীদের অনুরোধ করি। অনেক অনুরোধ করার পরও সহকারীর অবহেলায় আমরা বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারিনি। ৪৫ মিনিট পর মায়ের কোলেই সে মারা যায়।

এ ব্যাপারে জানতে ডা.হেলাল উদ্দীন বলেন, বাচ্চাটি আমার চেম্বারে এসেছে মৃত, বাইরে সহকারীর সাথে কী হয়েছে পরে জানতে পেরেছি এবং সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২