• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:১৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন

২০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৮:৩৮

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রম চালু হয়েছে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ডোপ টেস্ট করা যাবে পুলিশ হাসপাতাল থেকে।

২০শে সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ডোপ টেস্ট সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, পুলিশ নিয়োগপ্রার্থী, বাস-ট্রাক চালকদের ডোপ টেস্ট করার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। চালকদের মাদকমুক্ত রেখে নিরাপদ সড়ক তৈরির উদ্দেশ্যে এ উদ্যোগ। পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট করতে ৯০০ টাকা দিতে হবে এবং রিপোর্ট দ্রুত পাওয়া যাবে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বিআরটিএর সহকারী পরিচালক মঈনুল হক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, পরিবহন মালিক নেতা তৌফিক হাসান ময়না প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯