• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:০০ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

১৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:২৯:০৫

বগুড়ায় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই আলু ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে আলু বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না থাকায় তাদের এ জরিমানা করা হয়।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে শহরের ফতেহ আলী ও রাজাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনাকারী এ কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকারী ও খুচরা বাজারে দেখা যায় বেশি দামে আলু বিক্রি হচ্ছে এবং ক্রয় ভাউচার সংরক্ষণ নেই। তখন ২ আলু ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি আরও বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৩১