• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৫:২৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

১৪ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:৫৯

মেহেন্দিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে এমভি পারিজাত নামের একটি লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার পাতারহাট স্টিমারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত আব্দুল করিম খন্দকারের ছেলে মো. জাকির খন্দকার (৪২) ও বরিশাল সদর উপজেলার শালুকা এলাকার ছমেদ মল্লিকের ছেলে ফারুক মল্লিক (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে অভিযান চালিয় ৩৩ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তারা দু’জন কুমিল্লা থেকে গাঁজার চালান বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে নিয়ে আসছিল। তাদের দু’জনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us