• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০৮:১৬

ফুলছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ফুলছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করে ফুলছড়ি উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দীন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজ্জব আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

শুরুতেই প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে নদী ভাঙ্গনজনিত দুঃস্থ পরিবারের মাঝে সরকারি ঢেউটিন ও চেক বিতরণ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির সুফলভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

প্রধান অতিথি এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন পরিষদ চত্তরে বৃক্ষ রোপণ, চরকাবিলপুর স.প্রা.বি পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ ও খেলার সামগ্রী বিতরণ ও বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। এ ছাড়াও আশ্রয়ন প্রকল্প-২ এর কার্যক্রম পরিদর্শন, ফজলুপুর ও উড়িয়া ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬