• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৪:১৩ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

১২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪২:৪৫

গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে উপজেলার সামন্তসার ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার দিনগত রাতে বাংলা বাজারের কয়েকটি দোকানের চাল দিয়ে আগুনের ফুলকি বের হতে দেখে স্থানীয়রা। পরে তারা মসজিদে মাইকিং করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর আগেই ব্যবসায়ী জামাল ঢালী, মোহাম্মদ রাসেল, হৃদয় দাস ও মোহাম্মদ সুলতান জমাদারের ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট আটটি দোকান পুড়ে যায়।

আরও পড়ুন

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল ঢালী বলেন, আগুনে পুড়ে আমার ব্যবসার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। আমার দোকানে তিন লাখ টাকা কসমেটিকস আর জুতা ছিল।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুলতান জমাদার বলেন, রাতে দোকান বন্ধ রেখে বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। এসময় আমার পরিচিত এক ব্যবসায়ী ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি জানালে দৌঁড়ে আসি। আমার চোখের সামনে সব মালামাল পুড়ে ছাই হয় গেলো কিন্তু কিছুই করতে পারলাম না। এখন সরকার যদি সাহায্য করে, তাহলে আবার ব্যবসা শুরু করতে পারবো।

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ৪০ মিনিটের প্রচেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় আটটি দোকান ঘর পুড়ে গেছে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলায় পাঠানো হবে এবং সরকারিভাবে যতটুকু সম্ভব সাহায্য করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ