• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ৭

১১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৪৩:৫৯

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। ১১ সেপ্টেম্বর সোমবার ভোর রাত সাড়ে ৪টায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হয় আব্দুর রহিম মাদবর (৪৫) নামে এক অ্যাম্বুলেন্স যাত্রী। সে পটুয়াখালি উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে।

আহতরা হলেন, পটুয়াখালি সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম ও নুর আলম। তারা একে অপরের আত্মীয়। বাকি একজনের নাম জানা যায়নি।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এসময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় ৭ জন গুরুতর আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সামনে ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও অ্যাম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দু’জনেই পলাতক রয়েছে।

এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০