• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৩২:১৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৩৩:৪০

নবাবগঞ্জে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী এই বাণিজ্য মেলাকে ঘিরে উদ্বোধনের প্রথমদিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলা ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনের পর মেলার প্রধান গেইট খুলে দেওয়া হলে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। মেলায় প্রবেশের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে ২০ টাকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ