• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:২১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

১৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:২৫:৩৯

১৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

নওগাঁ প্রতিনিধি: ১৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হানের (৩৮)। অবশেষে ২ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার চকচন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা করেছে র‌্যাব।

গ্রেফতার রায়হান জয়পুরহাট জেলার ধলাহার গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল রায়হানকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই আসামি রায়হান পলাতক ছিলো।

এ ঘটনায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃতে ধামইরহাট উপজেলার চকচন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০