• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৫৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে মানববন্ধনে পুলিশের বাঁধা

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪:১০

মৌলভীবাজারে মানববন্ধনে পুলিশের বাঁধা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মানুষের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজিত সম্মিলিত মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ।

৩০ আগস্ট বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।

সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ নানা সংকটে জর্জরিত। যার ফলে জেলার ২৫ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে ১৬টি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের অনেকগুলো মেশিন নষ্ট, প্রশিক্ষিত অপারেটর না থাকা, ভিতর ও বাহিরে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগিদের নিম্নমানের খাবার সাপ্লাই, ভালো ঔষধ না পাওয়া, মর্গ হাউজের নানান সংকট ও সমস্যা, বিভিন্ন টেস্টের ক্ষেত্রে হাসপাতালে কর্তব্যরত নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে উঠা, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানান অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম, পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে। আমরা জানি না কি কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়া হল।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারে নাই। আমাদের তারা জানিয়েছেন সামনে অনুমতি নিয়ে মানববন্ধনের আয়োজন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১