• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:২২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় ২ আসামির কারাদণ্ড

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:৩৫:১৬

নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় ২ আসামির কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামির যাবজ্জীবন ও ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২৯ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দুই মামলার রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌশলী ছিলেন মো. মকবুল হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন, শিশু ধর্ষণ মামলার জেলার ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং শিশু অপহরণ মামলায় নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫)।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ জুন ঈদের দিন দুপুর ২ টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের আট বছরের শিশুকে রুটি ও সেমাই খাওয়ানোর কথা বলে একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম তার শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুর বাবা একই দিন ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেন। তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২২ সালে ৫ জুলাই মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ জুন ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করা হয়। এরপর রায় ঘোষণার জন্য দিন ধার্য্য হলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি পূর্ব থেকেই জেল হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা পড়ে শুনানো হয়। জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। আসামি পক্ষের অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামলা পরিচালনা করেন।

অপরদিকে, ২০২২ সালের ১৩ আগস্ট নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন হোসেন জোর করে মাদ্রসার ছাত্রী ১২ বছরের নাবালিকা শিশুকে সিএনজিযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালের ২০ আগস্ট নাবালিকার বড় ভাই থানায় মামলা করলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে তার ভাইয়ের জিম্মায় দিয়ে দেয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৮ জুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আসামি সুমন হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পূর্ব থেকেই আসামি জেল হাজতে থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আসামি পক্ষের অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলম মামলা পরিচালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০