• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৫০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবা কারবারি আটক

২৪ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৭:৪৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবা কারবারি আটক

মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার বিকেলে কুলাউড়া থানার লুয়াইউনী চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া থানার  ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনী চা বাগান মেইন গেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেলিম আহমেদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে পরনের ট্রাউজারের পকেট থেকে কালো রঙের পলিথেনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক সেলিম আহমেদ কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই (আয়নাছড়া) গ্রামের মৃত চেরাগ মিয়া ড্রাইভারের ছেলে।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

আটক সেলিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০