• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১২:৩৯:৫৮ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট: দৌলতখানে ৪ ছাত্রলীগের নেতাকে অব্যাহতি

২০ আগস্ট ২০২৩ দুপুর ০১:৩৯:১২

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট: দৌলতখানে ৪ ছাত্রলীগের নেতাকে অব্যাহতি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: সদ্য প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৯ আগস্ট শনিবার রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এ ৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি দেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ , উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।

জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে এসব উপজেলা ছাত্রলীগ নেতারা তাদের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। কেউ কেউ লিখেছেন, নক্ষত্রের বিদায়ে ভূমিকম্প হলো। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক। এরপরই এ নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি বিষয় জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থেকেছেন। তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩