• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৪৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

১৮ আগস্ট ২০২৩ সকাল ১১:০১:৪৫

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে সৈয়দ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ জেলে নিখোঁজ হয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজারের পাশের একটি খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সৈয়দ মিয়া মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা (নয়াবাড়ি) গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সৈয়দ মিয়া ওই খালে স্রোতের পানিতে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে খালের তলায় জাল আটকে যায়। পরে তিনি পানিতে ডুব দিয়ে জাল ছাড়ানোর জন্য চেষ্টা করেন। জাল ছাড়াতে না পেড়ে একাধিকবার ডুব দেন। ডুবানোর এক পর্যায়ে আর পানি থেকে উঠে আসতে পারেননি।

পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবরি দল বেলা সোয়া ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করে। 

সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার কাজ বন্ধ করা পর্যন্ত নিখোঁজ সৈয়দ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঢাকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়েছেন। পরে বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুজর গিফারি বলেন, খবর পেয়ে আমাদের পাঁচ জন ডুবুরি বিকেলে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু নিখোঁজের সন্ধান মিলেনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭