• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৩:৪০ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, আটক ৭

১২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৪:২৯

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, আটক ৭

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

১২ অক্টোবর সোমবার সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগানসহ তিনটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক সাত জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০
সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০
১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৮:০৬


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:০৫


টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
১২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩:৪৭





ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ
১২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৬:৩৬