জামালপুর প্রতিনিধি: জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করাসহ ৭ দফা দাবিতে জামালপুরে সমাবেশ করেছে দলিল সমিতির নেতৃবৃন্দরা।
১৯ সেপ্টেম্বর শনিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্মমহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ আরো অনেকে।
এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকাসহ দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available