• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪৯:৫৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্ব: খলিল আহমেদ

১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩২:০১

পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্ব: খলিল আহমেদ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছিনা দারুসসুন্নত কামিল মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে ১১ সেপ্টেম্বর শুক্রবাব বিকেল ৪টা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমেদ বলেন, “পরিচ্ছন্নতা কোনো আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয় নয়; এটি মানুষের জীবনযাপন, মূল্যবোধ ও নাগরিক দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি নিজের ঘর পরিষ্কার রাখি অথচ রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জনসমাগমস্থলে ময়লা-আবর্জনা ফেলি, তাহলে প্রকৃত অর্থে আমরা পরিচ্ছন্নতার চর্চা করছি না।”

তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই যেখানে-সেখানে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিহার এবং অন্যদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিভাগীয় কমিশনার আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিবেশের সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এর সঙ্গে জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য এবং মানুষের জীবনমান সরাসরি জড়িত। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রত্যেককে পরিচ্ছন্নতার বার্তা নিজের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ছড়িয়ে দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেরা পরিচ্ছন্ন থাকবেন, আশপাশ পরিচ্ছন্ন রাখবেন এবং অন্যকেও পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করবেন—এভাবেই একটি সচেতন প্রজন্ম গড়ে উঠবে। একটি ময়লা-আবর্জনামুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নেছারাবাদকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন। কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ (ইউএনও,চলতি দায়িত্ব), সার্কেলে এএসপি প্রণয় রায়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, প্রমূখ উপস্থিত ছিলেন।    

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার প্রণয় রায়, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তাই একটি সুন্দর, সুস্থ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক আলোচনা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩