• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৮:০০ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ধলাই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

৯ আগস্ট ২০২৩ দুপুর ১২:২৬:৩৪

সিলেটে ধলাই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর।

৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশ থেকেমরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। মরদেহ শনাক্ত করতে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০