নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৩১ আগস্ট সোমবার ভোররাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
গ্রেফতার মাহমুদুল হাসান ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গভীর রাতে মাদকবিরোধী অভিযানে নামে। রাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি তার নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রেখেছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের অভিযানিক টিম স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আসামি মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। পরবর্তীতে ঘর তল্লাশি করার সময় আসামির শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার মাহমুদুল হাসান অপর এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁজার পাইকারি ডিলার হিসেবে ব্যবসা চালিয়ে আসছিল। দীর্ঘ দুই মাসের টানা চেষ্টা ও গোয়েন্দা নজরদারির পর জেলা পুলিশ এই শীর্ষ ডিলারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available