• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২৭:১৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

৩০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:১০

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ আগস্ট রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহাবুবুর আলম।

এর আগে ২৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে সাইনবোর্ডের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী সড়কে কয়েকজন জড়ো হন। পুলিশ তাদের ধাওয়া দিলে বেশিরভাগই দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহাবুবুর আলম জানান, গ্রেফতার সবাই আজমেরী ওসমানের অনুসারী। ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে মহাসড়কের ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন। মিছিল শুরুর আগমুহূর্তেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮