• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:১৬:৫০ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাড়া বাসা থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

২৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৭:৫৮

ভাড়া বাসা থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ আগস্ট শুক্রবার রাতে জেলা শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুড়ী আবাসিক এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের মেয়ে। রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুড়ী আবাসিক এলাকায় যায় পুলিশ। সেখানে একটি বাসার কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। কক্ষটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

পরে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬