• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩০:৪৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সৈয়দপুরে সেলাই মেশিন বিতরণ

৮ আগস্ট ২০২৩ দুপুর ১২:৩১:৪৪

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সৈয়দপুরে সেলাই মেশিন বিতরণ

নীলফামারী প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

এসময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাশেদুজ্জামান রাশেদ, সাংবাদিক এম আর আলম ঝন্টু, মো. মাইনুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে ১০ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ছয়জনকে উপায়ের মাধ্যমে দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭