• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:২০:৩৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

১৩ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৯:৪৯

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

১২ আগস্ট বুধবার দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪