• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৩:৩৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী হত্যা অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

৯ আগস্ট ২০২৬ রাত ০৮:০৪:৪০

স্ত্রী হত্যা অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

৯ আগস্ট রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর। পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষ্য শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া জরিমানা করা হয় ১ লাখ টাকা।

টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম এশিয়ান টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬