• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:২২:৪৪ (04-Aug-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীর যৌনপল্লী থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪ আগস্ট ২০২৬ সকাল ১০:৩১:০৪

পটুয়াখালীর যৌনপল্লী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন যৌনপল্লী থেকে রাসেল (৪৫) ওরফে কালা রাসেল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ আগস্ট সোমবার সন্ধ্যায় মনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী নাজমার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে রাসেল নাজমার কক্ষে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিট পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে কক্ষের ভেতরে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, পাশের কক্ষ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, নাজমার কক্ষে থাকা ব্যক্তি গোসলের প্রস্তুতির সময় দুইবার ঢেকুর তোলার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের মধ্যে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে এমন আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান
না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান
৪ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৫:৩৪

টিভি-অনলাইনে আজকের খেলা
টিভি-অনলাইনে আজকের খেলা
৪ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩২:১৫