• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৩০:৫৮ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

৫ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪:০০

কেরানীগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

৫ আগস্ট শনিবার সকালে কেরানীগঞ্জে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এ সময় বক্তারা শেখ কামালের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ আহমেদসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫



Follow Us