• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৭:৩১:০৭ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় গাড়ি চালকের মরদেহ উদ্ধার

২০ জুলাই ২০২৬ বিকাল ০৩:৫৮:০৩

সাতক্ষীরায় গাড়ি চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর গাড়ি চালক মো. সুমন হোসেনের (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ জুলাই সোমবার উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন কেসমতের মাছের ঘেরের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাগুরা কৈখালী এলাকার ডীপের মাঠে কেসমতের মাছের ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘেরের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি দুর্ঘটনা-তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
২০ জুলাই ২০২৬ রাত ০৮:৪১:২৪





ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৬


Follow Us