• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:৫৮:০৩ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ড্রামট্রাক চাপায় সাংবাদিক নিহত

৪ আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৫:৪৩

গাজীপুরে ড্রামট্রাক চাপায় সাংবাদিক নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া-গাজীপুর সড়কে ড্রামট্রাকের চাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন (৫০) নিহত হয়েছেন। ৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলার কাপাসিয়া-গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত শহীদ শেখের ছেলে।

তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণের গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন।

আরও পড়ুন

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, সাংবাদিক মিলন গাজীপুর শহরের এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে কাপাসিয়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে কাপাসিয়া-গাজীপুর সড়কের কোটবাজালিয়া এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে গিয়ে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ