• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:৫০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

১৩ জুলাই ২০২৬ রাত ০৯:২৬:৪৬

মাদারগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে মাসুদ আকন্দ(৬০)নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন তার ভাতিজি। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগায় অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানিয়েছেন, ঘটনার খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭