মাদারগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে মাসুদ আকন্দ(৬০)নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন তার ভাতিজি। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগায় অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানিয়েছেন, ঘটনার খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।