• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০৪:০৪ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

একই ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে

১৩ জুলাই ২০২৬ সকাল ১১:৫৮:৪২

একই ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে

ডেস্ক রিপোর্ট: নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুলাই সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোকমান মণ্ডল (৪৭) ও তার স্ত্রী দেলোয়ারা (৪১)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে ওই বাড়িতেই থাকতেন। ভোর ৪টার দিকে ছেলে মুক্তার হোসেন স্বজনদের ফোন করে জানান, তার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘরের দরজা খুলে তারা স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে নিহতদের শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, নিহত দম্পতির ছেলে মুক্তার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us