• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:৩২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২ জুলাই ২০২৬ বিকাল ০৪:০২:৫৯

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।

১২ জুলাই রোববার দুপুরে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন ‍তিনি।

নিহত নাজিমুদ্দিন কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকার জহুরুর ফকিরের ছেলে।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো কোয়ালীকান্দি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতের পরিবারের স্বজনরা জানায়, হঠাৎ করেই চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি ও বিদ্যুতের তারে আটকে আছে। সাথে সাথে মেইন সুইচ বন্ধ করে আমরা ওরে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানাল তিনি আর বেঁচে নাই।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০