• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৬:২০ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

২ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৪:৩৪

বকশীগঞ্জে গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

জামালপুর প্রতিনিধি: জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

২ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর- রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামতে বলেন।

আরও পড়ুন

‘আমার জীবন সার্থক’, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বললেন বাদাম বিক্রেতা রাজু

মোটরসাইকেল চালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

​বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দ গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৯:৪১


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫