• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:১৩:৩৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

৩০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১২

পিরোজপুরে স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

পিরোজপুর‌ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্নয়নের খাত ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন ‌পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান।‌

২০২৫-২০২৬ অর্থ  বছরের ৪  কোটি ১০ লাখ, ৪ ৩৭ টাকা পৌরসভা উন্নয়নের জন্য উক্ত বাজেট পাস করা হয়েছিল।‌ গত অর্থবছরের চেয়ে এর অর্থ ১০ গুন বাজেট বেশি। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা বাস্তবায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

৩০ জুন মঙ্গলবার সাড়ে ১২.৩০ মিনিটে পৌরসভার অডিটোরিয়াম কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র অমিত দত্ত।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

সভায় উপস্থাপিত ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিবরণীতে জানানো হয়, পূর্ববর্তী অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আহাম্মেদ সোহেল মনজুর সুমন পিরোজপুর ২ আসনের এমপি’র সহযোগিতা এবং সরকারের উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচির সমন্বয়ে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মেয়র অমিত দত্ত বলেন, “স্বরূপকাঠিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা, জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে সড়ক, ড্রেনেজ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে।”

তিনি আরও বলেন, “এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি স্বরূপকাঠি পৌরসভার টেকসই উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার রূপরেখা। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এ পৌরসভাকে দেশের অন্যতম দৃষ্টান্তমূলক পৌরসভায় পরিণত করা সম্ভব হবে।”

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা এ.কে.এম. মহিউদ্দিন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা, সাংবাদিকবৃন্দ সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্বরূপকাঠিকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার সরকারের যে লক্ষ্য, তা বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রস্তাবিত বাজেট বিবরণীয় তথ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে (পানি সরবরাহ শাখাসহ) মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা। একই খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৪৯ টাকা। ফলে রাজস্ব খাতে ৫১ লাখ ৪১ হাজার ৯১ টাকা উদ্বৃত্ত থাকবে।

আরও পড়ুন

পাহাড়ে বেকারত্ব ঘোচাতে বিসিকের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে জেলা পরিষদ

অন্যদিকে, উন্নয়ন খাতে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১০ টাকা। এ খাতে ৫০ লাখ ৮০ হাজার ৭৮১ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০