ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কফ সিরাপসহ মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
২৬ জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে।
র্যাব-১০ জানায়, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮৮০ বোতল নিষিদ্ধ স্কফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা মো. রানা গাজীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, রানা গাজী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
এ ছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া স্কফ সিরাপ, জব্দ করা প্রাইভেটকার এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available