• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:১০:৪৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটের ৭ স্থানে এডিসের লার্ভা: ৪৪ হাজার টাকা জরিমানা

১ আগস্ট ২০২৩ রাত ০৮:৩৪:৫৯

সিলেটের ৭ স্থানে এডিসের লার্ভা: ৪৪ হাজার টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি: সিলেটে অভিযান পরিচালনা করে নগরীর ৭টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পেলো সিলেট সিটি কর্পোরেশন। ১ আগস্ট মঙ্গলবার দুপুরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর মদিনা মার্কেট, কালিবাড়ী, পাঠানটুলা এলাকার বিভিন্ন গ্যারেজ, বাসা বাড়ির ৭টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৭ টি স্থানের মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসব ভবনের মালিকদেরকে সর্বমোট ৪৪ হাজার  টাকা জরিমানা করা হয়। এ সময় মশার ওষুধ ও ফগার মেশিন দিয়ে স্প্রে করে এডিসের লার্ভাগুলোকে ধ্বংস করা হয়।

আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, সিসিকের টিম মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। অভিযান চলাকালে দুপুরের দিকে মহানগরের মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার করে ৩০ হাজার, নির্মাণাধীন ভবনে ৫ হাজার ও ৩টি বাসাবাড়িতে ৩ হাজার টাকা করে ৯ হাজার- এই মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২