পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৮ জুন বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. জব্বার হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন আকুল স্টোরে চাকরি করতেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরিয়ার দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যায় শাহাদাত। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available