• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবি

টাঙ্গাইল মেডিকেল কলেজে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

৭ জুন ২০২৬ বিকাল ০৫:৪৩:১৭

টাঙ্গাইল মেডিকেল কলেজে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

৭ জুন রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী জি.আর. নাইম, জোহা, আহনাফ তামিম এবং ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুছ এর হাতে স্মারকলিপি দেন।

বিক্ষোভ কর্মসূচিতে টাঙ্গাইল মেডিকেল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭