জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দি গ্রামসংলগ্ন জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে জহির আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ জুন শনিবার রাতে উপজেলার কলাকান্দি এলাকার জিঞ্জিরাম নদীতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জহির আলীকে হাতেনাতে আটক করা হয়।
আটক জহির আলী বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসীন্দা।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আদালত অবৈধ বালু উত্তোলনের অপরাধে জহির আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available