• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৬:২৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি

৬ জুন ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৭

ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। সামাজিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এবং টিম খোরশেদের পরিচালনায় চালু হওয়া এ সেবার উদ্বোধন করা হয়।

৬ জুন শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাস্থ্যখাতে চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে অধিক গুরুত্ব দিচ্ছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগ সম্পর্কে আগাম ধারণা তৈরি করা গেলে অনেক ক্ষেত্রেই রোগের ঝুঁকি কমানো সম্ভব।"

তিনি বলেন, "ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ ও টিম খোরশেদের উদ্যোগে অত্যন্ত স্বল্প ব্যয়ে শহরবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এ উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, "দেশের গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও স্বল্প খরচে এ ধরনের অ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত একটি প্রকল্প গ্রহণের চেষ্টা করা হবে।"

বক্তব্যের শুরুতে টিম খোরশেদের সমস্ত সদস্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সরকারি সবাইকে অভিনন্দন স্বরূপ স্যালুট জানান।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও টিম খোরশেদের লিডার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "মানুষের বিপদে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমরা রাজনীতি করি। করোনা মহামারির সময় একটি অসুস্থতা কীভাবে একটি পরিবারকে অসহায় করে তুলতে পারে, তা দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে টিমের সদস্যরা এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us