• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:১৫:০৪ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

আদালত-সংক্রান্ত তথ্য প্রকাশে বিভ্রান্তি যেন না হয়: অ্যাটর্নি জেনারেল

২৯ জুলাই ২০২৬ রাত ০৮:১৭:৪১

আদালত-সংক্রান্ত তথ্য প্রকাশে বিভ্রান্তি যেন না হয়: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক: আদালত-সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২৯ জুলাই বুধবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতকেন্দ্রিক রিপোর্টিংয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিকদের একটি বিশেষ দক্ষতা ও পেশাদারিত্ব গড়ে উঠেছে। আদালতের কার্যক্রম, লিখিত রায় ও আদেশের বাইরে কোন বিষয় কতটুকু প্রকাশ করা উচিত সে বিষয়ে তারা সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

তিনি বলেন, আদালত-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ল' রিপোর্টার্স ফোরামের সদস্যরা আত্মনিয়ন্ত্রণের পরিচয় দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখবেন বলে তিনি আশা করেন।

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। সম্প্রতি সিনিয়র আইনজীবীদের সঙ্গে বিষয়টি আবারও উত্থাপন করা হয়েছে এবং শিগগিরই প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে পুনরায় আলোচনা করা হবে।

সৌজন্য সাক্ষাৎকালে ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৫





Follow Us