পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে মো. রিয়াজ হাওলাদার (৩০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৫ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আমখোলার উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ হাওলাদার ওই গ্রামের বাসিন্দা মো. খলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available