নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের করুন মৃত্যু হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিলেন।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, ২টি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available