জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে টুনু আকন্দ নামে এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে ওই কৃষক মারা যান। এর আগে, ৩ জুন বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
গত দুই দিনে তীব্র দাবদাহের কারণে উপজেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার উপজেলার জোড়খালী ইউনিয়নে খড় শুকাতে গিয়ে বালি বেগম নামে এক নারীও হিটস্ট্রোকে মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available