নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সের গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
১ জুন সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মিয়া (১৮) উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই বামনিকোণা গ্রামের বাসিন্দা।
তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ২ টার দিকে ফয়সাল মারা যান।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available