• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৯:০৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে পাউবোর ১২ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণের উদ্যোগ

৩০ জুলাই ২০২৩ দুপুর ০১:৩৯:৩৩

দিনাজপুরে পাউবোর ১২ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণের উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)  আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ১২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

এরই অংশ হিসেবে ৩০ জুলাই রোববার সকাল ১০টায় দিনাজপুর সদরের চুনিয়াপাড়াস্থ গর্ভেশ্বরী নদীর ডানতীর বাঁধ এলাকায় আম, জাম, বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী বীরগঞ্জ (পুরো) উপ-বিভাগ মো. সিদ্দিকুজ্জামান নয়ন ও রোভারের ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯