জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ জুন সোমবার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার মালির চর হাজী পাড়া বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাজী পাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা এক নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ওই নারী কীভাবে মারা গেছে তা নিশ্চিত জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হবে। এরপর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available